Views Bangladesh Logo

সংসদে যোগ দিলেন মির্জা আব্বাস

চিকিৎসা শেষে দীর্ঘ সাড়ে পাঁচ মাস পর জাতীয় সংসদে যোগ দিয়েছেন বিএনপির নেতা ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস উদ্দিন।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বেলা ৩টা ৫০ মিনিটের পর হুইলচেয়ারে করে সংসদ কক্ষে প্রবেশ করেন তিনি।

মির্জা আব্বাস সংসদ কক্ষে প্রবেশের পর স্পিকার হাফিজ উদ্দিন আহমদ তাঁকে স্বাগত জানান। স্পিকার বলেন, ‘পাঁচ মাস পর জাতীয় সংসদে যোগ দিয়েছেন মাননীয় সংসদ সদস্য মির্জা আব্বাস উদ্দিন। আমরা তাঁকে স্বাগত জানাই।’

স্পিকারের বক্তব্যের পর সংসদ সদস্যরা টেবিল চাপড়িয়ে মির্জা আব্বাসকে অভিবাদন জানান।

এর আগে চিকিৎসার জন্য বিদেশে ছিলেন মির্জা আব্বাস। চিকিৎসা শেষে দীর্ঘ সাড়ে পাঁচ মাস পর তিনি দেশে ফেরেন।



মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ