Views Bangladesh Logo

সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস

 VB  Desk

ভিবি ডেস্ক

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। তার সহকারী একান্ত সচিব মিজানুর রহমান সোহেল এ তথ্য জানিয়েছেন।

সোহেল বলেন, কেবিনে স্যারের চিকিৎসা চলছে। আগের চেয়ে অবস্থার উন্নতি হয়েছে। প্রতিদিন থেরাপিও দেওয়া হচ্ছে। ডাক্তারদের পূর্ণ তত্ত্বাবধানে আছেন।

আজ বৃহস্পতিবার দুপুরে মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তার সহধর্মিণী রাহাত আরা বেগম। এ সময় তারা বেশকিছু সময় একসঙ্গে কাটান।

উল্লেখ্য, চিকিৎসার জন্য বর্তমানে সিঙ্গাপুরে রয়েছেন মির্জা ফখরুল ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানও। কয়েকদিন আগে নজরুল ইসলাম খানও মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন।

গত ১১ মার্চ রমজান মাসে ইফতারের সময় শাহজাহানপুরের বাসায় হঠাৎ জ্ঞান হারালে মির্জা আব্বাসকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। দেশের প্রখ্যাত নিউরো চিকিৎসকদের সমন্বয়ে মেডিকেল বোর্ড গঠন করা হয় এবং বোর্ডের সিদ্ধান্তে দ্রুত মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। এরপর গত ১৫ মার্চ বসুন্ধরা হাসপাতাল থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ