মিরপুরে ঝিলপাড় বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
রাজধানীর মিরপুর-১২ নম্বরের ঝিলপাড় বস্তিতে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট।
সোমবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ৫৭ মিনিটের দিকে বস্তিতে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।
এ ব্যাপারে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার লিমা খানম সংবাদমাধ্যমকে বলেন, আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ঘটনাস্থলে গেছে। তবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেননি তিনি।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে