Views Bangladesh Logo

দুর্গাপূজা উপলক্ষে নিয়ন্ত্রণ কক্ষ চালু

শারদীয় দুর্গাপূজা-২০২৪ উপলক্ষে নিয়ন্ত্রণ কক্ষ চালু করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) শুরু হয়েছে নিয়ন্ত্রণ কক্ষের কার্যক্রম। চলবে ১৪ অক্টোবর পর্যন্ত।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবুবকর সিদ্দীক এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, শারদীয় দুর্গাপূজা উদযাপনকালীন সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির কোনোরূপ বিঘ্ন ঘটলে নিয়ন্ত্রণ কক্ষের মোবাইল নম্বরে (০১৭৬৬৮৪৩৮০৯) অবহিত করার আহ্বান করা হয়েছে। এছাড়া সচিবালয়ের ৬ নম্বর ভবনে ১৪ তলায় ১৪২৪ নম্বর কক্ষেও সরাসরি তথ্য প্রদান করা যাবে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের একজন সিনিয়র সহকারী সচিবকে এই নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্ব দেওয়া হয়েছে।

গতকাল ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রশাসন-২ শাখা থেকে এ সংক্রান্ত পরিপত্রও জারি করা হয়েছে বলে জানান তিনি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ