Views Bangladesh Logo

পররাষ্ট্রমন্ত্রীকে মধ্যপ্রাচ্যের তিন দেশের মন্ত্রীদের ফোন, প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে ফোন করে মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি ও সেখানে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের নিরাপত্তা নিয়ে আলোচনা করেছেন কুয়েত ও বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী এবং কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

সোমবার (২ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ড. খলিলুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, “মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে কুয়েত ও বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী এবং কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী আমাকে ফোন করেছেন।”

পররাষ্ট্রমন্ত্রী জানান, আলোচনায় মূলত ওই অঞ্চলে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করার বিষয়টি গুরুত্ব পেয়েছে।

তিনি আরও বলেন, “তারা আমাদের প্রবাসীদের নিরাপত্তা বিষয়ে আশ্বস্ত করেছেন।”

সরকার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখছে এবং বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের স্বার্থ রক্ষায় পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলেও জানান তিনি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ