Views Bangladesh Logo

দক্ষিণ এশিয়ার বেস্ট ফিচার ফিল্মের মুকুট জিতলো ‘মাইক’

 VB  Desk

ভিবি ডেস্ক

টেক্কা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে আনুষ্ঠানিক বাছাইয়ের পর বেস্ট এশিয়ান ফিচার ফিল্মের মুকুট জিতেছে এফ এম শাহীন ও হাসান জাফরুল পরিচালিত বাংলাদেশের চলচ্চিত্র 'মাইক'।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণকে উপজীব্য করে পূর্ণদৈর্ঘ্য শিশুতোষ চলচ্চিত্র ‘মাইক’ নির্মাণ করা হয়েছে।
এক বিবৃতিতে সিনেমাটির প্রযোজক ও পরিচালক এফ এম শাহীন বলেন, 'আমরা মাইক টিম ভীষণ আনন্দিত। এসব ফিল্ম ফেস্টিভ্যালের পাশাপাশি ইউরোপ ও আমেরিকার গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি ফিল্ম ফেস্টিভ্যালে মাইক চলচ্চিত্রটি পাঠানো হয়েছে। তাদের অফিসিয়াল সিলেকশনের খবরের অপেক্ষায় আছি। আশা করি মাইক টিম আরো ভালো কিছু খবর খুব দ্রুত দিতে পারবে।'
মাইক সিনেমায় অভিনয় করেছেন অভিনেতা ফেরদৌস আহমেদ, তানভিন সুইটি, তারিক আনাম খান, নাদের চৌধুরী, ঝুনা চৌধুরী, জয়িতা মহলানবিশ, সংগীতা চৌধুরী, রহিম সুমন, ইকবাল হোসাইন, এফ এম সোহাগ, শিশুশিল্পী সানজিদ রহমান খান, আলী আবদুল্লাহ দাইয়ান ভূঁইয়া, খন্দকার মেঘদূত জলিল, মীর্জা ত্বাবীব ওয়াসিত প্রমুখ।
মাইক চলচ্চিত্রটি ইতোমধ্যে পোর্ট ব্লেয়ার ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, ইন্দো ফ্রেঞ্চ ফিল্ম ফেস্টিভ্যাল, ট্রায়াঙ্গেল ফিল্ম ফেস্টিভ্যাল, গোল্ডেন লিফ ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, সিউল গ্লোবাল ফিল্ম ফেস্টিভ্যালে অফিসিয়াল সিলেকশন পেয়েছে।
সরকারি অনুদানে নির্মিত ‘মাইক’ চলচ্চিত্রটি এ বছর ১১ আগস্ট সারাদেশে মুক্তি পায়। দর্শক জনপ্রিয়তার পাশাপাশি জাতীয় সংসদের এক আলোচনায়ও মাইক সিনেমা স্থান করে নেয়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ