Views Bangladesh Logo

নরেন্দ্র মোদির ফেসবুক ভিডিও সরিয়ে দুঃখ প্রকাশ মেটার

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি ফেসবুক ভিডিও সাময়িকভাবে সরিয়ে নেওয়ার ঘটনায় দুঃখ প্রকাশ করেছে প্রযুক্তি প্রতিষ্ঠান মেটা।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, কারিগরি ত্রুটির কারণে ভুলবশত ভিডিওটি অপসারণ করা হয়েছিল। পরে সমস্যা শনাক্ত হওয়ার পর ভিডিওটি পুনরায় চালু করা হয়েছে।

মেটার এক মুখপাত্র এক বিবৃতিতে বলেন, প্রযুক্তিগত ত্রুটির কারণে ভিডিওটি অনিচ্ছাকৃতভাবে সরিয়ে ফেলা হয়েছিল। বিষয়টি দ্রুত সমাধান করে ভিডিওটি পুনরুদ্ধার করা হয়েছে।

এদিকে ঘটনাটিকে গুরুত্বের সঙ্গে দেখছে ভারত সরকার। সরকারি সূত্র জানিয়েছে, কেন ভিডিওটি সরানো হয়েছিল এবং পুরো ঘটনার প্রেক্ষাপট জানতে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনে মেটার প্রতিনিধিদের কাছে ব্যাখ্যাও চাওয়া হতে পারে।

গত ২৩ জুলাই ফেসবুকে প্রকাশিত ভিডিওটিতে শিক্ষার্থী বিক্ষোভের প্রেক্ষাপটে তরুণ প্রজন্ম বা জেন-জিকে উদ্দেশ করে বক্তব্য দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

সেখানে তিনি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দেন। ভিডিওটি সরিয়ে নেওয়ার আগে ইতোমধ্যেই এটি কয়েক লাখ বার দেখা হয়েছিল।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ