Views Bangladesh Logo

বিশ্বকাপে সবচেয়ে বেশি পেনাল্টি মিসের রেকর্ড এখন মেসির

Sports Desk

ক্রীড়া ডেস্ক

বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি পেনাল্টি মিসের অনাকাঙ্ক্ষিত রেকর্ড এখন লিওনেল মেসির দখলে।

ডালাসে অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের চতুর্থ মিনিটে পাওয়া পেনাল্টি পোস্টের বাইরে মারেন আর্জেন্টাইন অধিনায়ক। ফলে বিশ্বকাপে তার পেনাল্টি মিসের সংখ্যা দাঁড়ায় তিনটিতে, যা টুর্নামেন্টের ইতিহাসে সর্বোচ্চ।

এর আগে ঘানার সাবেক তারকা আসামোয়া জিয়ানের সঙ্গে যৌথভাবে এই রেকর্ডের মালিক ছিলেন মেসি। ২০১৮ বিশ্বকাপে আইসল্যান্ডের বিপক্ষে এবং ২০২২ বিশ্বকাপে পোল্যান্ডের বিপক্ষে তার নেওয়া পেনাল্টি প্রতিপক্ষের গোলরক্ষক ঠেকিয়ে দেন। এবার অস্ট্রিয়ার বিপক্ষে তার শট চলে যায় পোস্টের বাইরে।

ম্যাচের শুরুতেই লাওতারো মার্তিনেজকে বক্সের ভেতরে ফাউল করলে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) পর্যালোচনার পর আর্জেন্টিনাকে পেনাল্টি দেন রেফারি। স্পটকিক থেকে গোল করতে ব্যর্থ হন মেসি।

পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ট্রান্সফারমার্কেটের তথ্য অনুযায়ী, টাইব্রেকার বাদে ক্লাব ও জাতীয় দল মিলিয়ে ক্যারিয়ারে এটি মেসির ৩৩তম পেনাল্টি মিস। এ পর্যন্ত তিনি ১৪৯টি পেনাল্টি নিয়েছেন।

চলমান বিশ্বকাপে এটিই প্রথম পেনাল্টি মিসের ঘটনা।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ