Views Bangladesh Logo

মেঘমল্লার বসুর আত্মহত্যার চেষ্টা, হাসপাতালে ভর্তি

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লার বসু আত্মহত্যার চেষ্টা করেছেন বলে জানা গেছে। এ ঘটনায় তাকে আশঙ্কাজনক অবস্থায় সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন বিপ্লবী ছাত্র মৈত্রীর সাধারণ সম্পাদক জাবির আহমেদ জুবেল।

তিনি গণমাধ্যমকে বলেন, মেঘমল্লার বসু আত্মহননের চেষ্টা করেছেন। তাকে শুক্রবার দুপুরে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তার অবস্থা স্থিতিশীল।

তিনি আরও জানান, কেন মেঘমল্লার এই চরম পদক্ষেপ নিলেন, সে বিষয়ে এখনও কোনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।


হাসপাতাল সূত্রে জানা গেছে, মেঘমল্লার বসু একসঙ্গে প্রায় ২০টি ঘুমের ট্যাবলেট সেবন করেন। এরপর তার শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ