অচেতন অবস্থায় উদ্ধার মেঘমল্লার বসু, হাসপাতালে ভর্তির পর শঙ্কামুক্ত
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি মেঘমল্লার বসুকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসা দেওয়ার পর বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল এবং তিনি শঙ্কামুক্ত রয়েছেন। তবে চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে তাকে।
মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের বর্তমান সাধারণ সম্পাদক মুহাম্মদ মোস্তাকিম।
তিনি জানান, মেঘমল্লার বসুকে বাসায় পাওয়া যাচ্ছিল না। পরে সোহরাওয়ার্দী উদ্যানের রমনা গেট এলাকা থেকে আনুমানিক রাত ১২টার দিকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। এ সময় তার শরীরে কোনো ক্ষত বা আঘাতের চিহ্ন দেখা যায়নি।
মুহাম্মদ মোস্তাকিম বলেন, উদ্ধারের পর মেঘমল্লার বসুকে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
বর্তমানে তার শারীরিক অবস্থা অনেকটাই স্থিতিশীল জানিয়ে তিনি বলেন, মেঘমল্লার বসু এখন শঙ্কামুক্ত। তবে চিকিৎসকেরা তাকে পর্যবেক্ষণে রেখেছেন।
মতামত দিন