Views Bangladesh Logo

রাজধানীতে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন

রাজধানী ঢাকায় হাম-রুবেলা প্রতিরোধে বিশেষ টিকাদান কর্মসূচির উদ্বোধন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী এম এ মুহিত।

রোববার (১২ এপ্রিল) সকালে রাজধানীর বনানী এলাকার এরশাদ মাঠে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে এ কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আব্দুস সাত্তার পাটোয়ারীসহ স্বাস্থ্য ও স্থানীয় সরকার বিভাগের বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তা।

এছাড়াও উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক প্রভাত চন্দ্র বিশ্বাস, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান, স্থানীয় সরকার বিভাগের সচিব মোহাম্মদ শহীদুল হাসান এবং ডিএসিসির প্রশাসক শকিফুল ইসলাম মিল্টন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ