Views Bangladesh Logo

হাম ও উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু

 VB  Desk

ভিবি ডেস্ক

দেশে গত ২৪ ঘণ্টায় হামসদৃশ উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামসদৃশ উপসর্গে নতুন করে ১ হাজার ১৫৪ জন আক্রান্ত হয়েছে। তাদের মধ্যে ৪০ জনের শরীরে হাম নিশ্চিত হয়েছে।

শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত এসব মৃত্যু ও আক্রান্তের তথ্য পাওয়া গেছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ১৫ মার্চ থেকে সারা দেশে হামসদৃশ উপসর্গ নিয়ে মোট ৮৮৮ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে পরীক্ষায় হাম নিশ্চিত হওয়ার পর মারা গেছে ৯৯ জন। সব মিলিয়ে হাম ও হামসদৃশ উপসর্গে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯৮৭ জনে।

এ সময়ে হাম ও হামসদৃশ উপসর্গে আক্রান্তের মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৬২ হাজার ২৬২ জনে। এর মধ্যে ১৯ হাজার ৫৬৭ জনের শরীরে হাম নিশ্চিত হয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ