Views Bangladesh Logo

ইরানের একাধিক শহরে বিস্ফোরণ

ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত ২৪তম দিনে গড়িয়েছে। সংঘাতের ২৪তম দিনে ইরানের রাজধানী তেহরানসহ বিভিন্ন শহরে ব্যাপক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তেহরানের কেন্দ্রস্থলে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হওয়ার শব্দের পাশাপাশি পূর্ব ও পশ্চিমাঞ্চলে শক্তিশালী বিস্ফোরণের খবর পাওয়া গেছে। খবর আল জাজিরার।

একই সময়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান বিমান হামলার মধ্যে ইরানের আরও বহু শহরে বিস্ফোরণ ঘটছে।

সংবাদ সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, বন্দর আব্বাসে একটি রেডিও স্টেশন লক্ষ্য করে চালানো হামলায় একজন নিহত হয়েছেন।

খোররমাবাদ ও উরমিয়ায় আবাসিক এলাকায় হামলায় বেশ কয়েকজন বেসামরিক মানুষের মৃত্যু হয়েছে। চলমান হামলায় এখন পর্যন্ত অন্তত ১,৫০০ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে, তবে হামলার তীব্রতা বিবেচনায় এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এছাড়া ইসফাহান, কারাজ ও আহভাজ শহরেও বিস্ফোরণের খবর পাওয়া গেছে। দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর আহভাজের একটি হাসপাতালেও হামলার ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, এ পর্যন্ত ৮০ হাজারের বেশি বেসামরিক স্থাপনায় হামলা চালানো হয়েছে, যার মধ্যে অনেক ভবন সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলোর মধ্যে হাসপাতাল, স্কুল, শিক্ষা প্রতিষ্ঠান এবং রেড ক্রিসেন্টের কার্যালয়ও রয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ