Views Bangladesh Logo

লাখো মানুষের উপস্থিতিতে খামেনির জানাজা সম্পন্ন

লাখো মানুষের উপস্থিতিতে রাজধানী তেহরানে অনুষ্ঠিত হয়েছে ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজার নামাজ। রোববার (৫ জুলাই) ইরানের বার্তা সংস্থা ইরনার বরাতে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

নিহত খামেনি ও তার পরিবারের চার সদস্যের জানাজায় ইমামতি করেন ইরানের অন্যতম শীর্ষ ধর্মীয় ব্যক্তিত্ব আয়াতুল্লাহ জাফর সোবহানি।

বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের খবরে বলা হয়, জানাজার নামাজে অংশ নেন প্রয়াত সর্বোচ্চ নেতার তিন ছেলে মাসুদ, মেয়সাম এবং মোস্তফা।

তবে খামেনির ছেলে ও তার উত্তরসূরি মোজতবা খামেনি জানাজায় উপস্থিত ছিলেন না। ইসরায়েল তাকে হত্যার হুমকি দেওয়ায় নিরাপত্তা ঝুঁকির কথা বিবেচনায় তিনি জানাজার নামাজে অংশ নেননি।

জানাজায় উপস্থিত বিশিষ্ট রাজনৈতিক ও সামরিক ব্যক্তিত্বদের মধ্যে ছিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের ঘালিবাফ এবং বিচার বিভাগের প্রধান গোলামহোসেইন মহসেনি এজেঈ। এ ছাড়া ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) প্রধান আহমদ ওয়াহিদি ও আইআরজিসির কুদস ফোর্সের কমান্ডার ইসমাইল কায়ানিও নামাজে শরিক হন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ