Views Bangladesh Logo

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে ধানমন্ডি ১০ নম্বর সড়কসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

ধানমন্ডি থানা পুলিশ জানায়, সকাল ৬টা ৪০ মিনিটের দিকে লেকে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে। এ সময় তার সঙ্গে থাকা জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে পরিচয় শনাক্ত করা হয়।

পুলিশের মাধ্যমে খবর পেয়ে জাভেদ আহম্মেদের স্ত্রী শাহানা জাবিন খান ঘটনাস্থলে গিয়ে মরদেহ শনাক্ত করেন। তিনি পুলিশকে জানিয়েছেন, তারা রাজধানীর ভাটারা থানার একটি আবাসিক এলাকায় বসবাস করেন।

পরিবারের পক্ষ থেকে পুলিশকে জানানো হয়, জাভেদ দীর্ঘদিন ধরে বেকার ছিলেন। এ কারণে তিনি আর্থিক সংকটের মধ্যে ছিলেন বলে জানিয়েছেন তার স্ত্রী। তবে কীভাবে তিনি ধানমন্ডি লেকে গিয়ে পড়লেন বা তার মৃত্যু কীভাবে হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ইমদাদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর জাভেদ আহম্মেদের মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে। ঘটনার বিষয়ে তদন্ত চলছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ