Views Bangladesh Logo

পাওনা পরিশোধ, ম্যাংগো’র ব্যান্ডউইথ ব্লক তুলে নিয়েছে বিটিআরসি

দুপুরে (১৭ জানুয়ারি) ৮০ শতাংশ ব্যান্ডউইথ ব্লকের পর সন্ধ্যার মধ্যেই সম্পূর্ণ বকেয়া পরিশোধ করেছে ইন্টারন্যাশাল ইন্টারনেট গেটওয়ে (আইআইজি) কোম্পানি ম্যাংগো টেলিসার্ভিসেস। পাওনা বুঝে পাওয়ার পর ব্যান্ডউইথ ব্লক তুলে নিয়েছে বিটিআরসি।   

বিটিআরসি সূত্র জানায়, ম্যাংগো সার্ভিসের কাছে মোট পাওনার পরিমাণ ছিল ২ কোটি ৩১ লাখ টাকা। এরমধ্যে প্রথম দফায়  ৯৫ লাখ টাকা দেয় তারা। এরপর এরপর আবার ৮২ লাখ টাকা পরিশোধ করে। সর্বেশেষ ৫৪ লাখ টাকা পাওনা ছিল বিটিআরসির কাছে। ওই পাওনা পরিশোধ না করার তাদের ব্যান্ডউইথ ব্লক করা হয়। তবে বুধবার সন্ধ্যার মধ্যেই সম্পূর্ণ পাওনা পরিশোধ করেছে তারা। পাওনা পরিশোধের পর তাদের ব্যান্ডউইথ ব্লক তুলে নেওয়া হয়েছে।

বিটিআরসি সূত্র আরও জানায়, পাওনা আদায়ে বুধবার আইআইজি প্রতিষ্ঠান আই-টেলের ৮০ শতাংশ ব্যান্ডউইথ ব্লক করে দেয় বিটিআরসি। তবে ওই কোম্পানি পাওনা পরিশোধে সাড়া দেয়নি। এরআগে পুঁজিবাজারে তালিকাভুক্ত তথ্যপ্রযুক্তি খাতের কোম্পানি আমরা টেকনোলজিসের ৮০ শতাংশ ব্যান্ডউইথ ব্লক করে রেখেছে বিটিআরসি।ওই প্রতিষ্ঠানটি বুধবার পর্যন্ত পাওনা পরিশোধ করেনি।

 

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ