Views Bangladesh Logo

বায়তুল মোকাররমে জামায়াতবিরোধী স্লোগান, মসজিদ প্রাঙ্গণ থেকে বের করে দেওয়া হলো ‘মঞ্চ ২৪’র ফাহিমকে

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালেককে ঘিরে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছে। শুক্রবার জুমার নামাজের পর একদল মুসল্লি বিক্ষোভ করেন। তাদের দাবি, জামায়াতে ইসলামী খতিবকে সরিয়ে দিতে চাইছে।

খতিব নিয়োগসংক্রান্ত বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে এই বিক্ষোভের মধ্যেই মসজিদ প্রাঙ্গণ থেকে ‘মঞ্চ ২৪’-এর আহ্বায়ক ফাহিম ফারুকীকে বের করে দেওয়া হয়। ঘটনার বিভিন্ন ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভিডিওতে দেখা যায়, ফাহিমকে উদ্দেশ করে মুসল্লিরা ‘রাজাকার’ ও ‘শিবির’ বলে স্লোগান দিচ্ছেন। মসজিদের উত্তর গেটে বিক্ষোভের সময় তাঁদের ‘জামায়াত-শিবিরের আস্তানা, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’ এবং ‘মওদুদী আস্তানা, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’ স্লোগান দিতেও দেখা যায়।

বিক্ষোভে অংশ নেওয়া মুসল্লিরা বলেন, 'একটি সংগঠন ষড়যন্ত্র করতে চাচ্ছে। রাজাকার, পাকিস্তানের দালাল—তারা আমাদের সম্মানিত খতিবকে হুংকার দিয়েছে। আমরা সাধারণ আমজনতা রাজাকারদের কঠোরভাবে প্রতিহত করবে।'

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ