Views Bangladesh Logo

জাতিসংঘ সদর দপ্তরের সামনে নিজের গায়ে আগুন দিয়ে ব্যক্তির আত্মহত্যা

জাতিসংঘ সদর দপ্তরের সামনে নিজের শরীরে আগুন ধরিয়ে দিয়ে আত্মহত্যা করেছেন এক ব্যক্তি। এ ঘটনায় নিহত ব্যক্তির পাশ থেকে একটি তিব্বতি পতাকা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নিউইয়র্ক পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার (২ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে একটি জরুরি ফোন পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। সেখানে পৌঁছানোর পর তারা প্রায় ৫২ বছর বয়সী এক ব্যক্তিকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত ব্যক্তির নাম-পরিচয় প্রকাশ করেনি স্থানীয় কর্তৃপক্ষ। কী কারণে লোকটি নিজের শরীরে আগুন ধরিয়ে দিতে বাধ্য হয়েছিল সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানায়নি পুলিশ। পুরো বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে তারা।

জাতিসংঘের একজন মুখপাত্র জানিয়েছেন, বৃহস্পতিবারের সমস্ত নির্ধারিত অধিবেশন ও বৈঠক শেষ হওয়ার পর এই ঘটনাটি ঘটে। ফলে জাতিসংঘের দাপ্তরিক কার্যক্রমে কোনো বিঘ্ন ঘটেনি।

ইন্টারন্যাশনাল ক্যাম্পেইন ফর তিব্বত'-এর তথ্যমতে, ২০০৯ থেকে ২০২২ সালের মধ্যে অন্তত ১৫০ জনেরও বেশি তিব্বতি নাগরিক বেইজিংয়ের শাসনের প্রতিবাদে এভাবে আত্মাহুতি দিয়েছেন।

সূত্র: এপি


মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ