মোহাম্মদপুরে নির্মাণাধীন ভবন থেকে পড়ে নিরাপত্তাকর্মীর মৃত্যু
রাজধানীর মোহাম্মদপুরের চন্দ্রিমা মডেল টাউন এলাকায় একটি নির্মাণাধীন ভবন থেকে পড়ে মো. শুরুজ শেখ (৪০) নামে এক নিরাপত্তাকর্মীর মৃত্যু হয়েছে। বুধবার সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তিনি টাঙ্গাইলের নাগরপুর উপজেলার বাজুয়ার টেক গ্রামের বাসিন্দা এবং নির্মাণাধীন ১০ তলা ভবনটিতেই থাকতেন।
সহকর্মী সোহেল রানা জানান, ভবনে পানি দেওয়ার সময় তৃতীয় তলা থেকে নিচে পড়ে গুরুতর আহত হন শুরুজ শেখ। পরে তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
মতামত দিন