Views Bangladesh Logo

টাকা তুলতে মৃত বোনের কঙ্কাল নিয়ে গ্রামীণ ব্যাংকে হাজির ভাই!

ভারতের ওড়িশা রাজ্যের কেউনঝড় জেলায় এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। মৃত বোনের ব্যাংক হিসাব থেকে মাত্র ১৯ হাজার ৩০০ টাকা তুলতে তার কঙ্কাল নিয়েই ব্যাংকে হাজির হয়েছেন এক ভাই।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (২৭ এপ্রিল) জিতু মুন্ডা নামের ওই ব্যক্তি তার বোন কাকরা মুন্ডার কঙ্কাল কাপড়ে জড়িয়ে প্রায় তিন কিলোমিটার হেঁটে গ্রামীণ ব্যাংকের কেওনঝড় জেলা মালিপোসি শাখায় যান।

জানা গেছে, প্রায় দুই মাস আগে কাকরা মুন্ডার মৃত্যু হয়। তার স্বামী ও সন্তান আগেই মারা যাওয়ায় জিতুই ছিলেন একমাত্র নিকটাত্মীয়। বোনের ব্যাংক অ্যাকাউন্টে থাকা টাকা তুলতে গেলে ব্যাংক কর্তৃপক্ষ তাকে উত্তরাধিকার সনদ বা প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে বলে। কিন্তু দরিদ্র ও নিরক্ষর হওয়ায় তিনি তা দেখাতে পারেননি।

আইনি জটিলতায় হতাশ হয়ে শেষ পর্যন্ত তিনি এমন অস্বাভাবিক সিদ্ধান্ত নেন বলে জানা যায়।

ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। স্থানীয়রা ব্যাংকের আচরণকে অমানবিক বলে সমালোচনা করেন এবং দ্রুত মানবিক সমাধানের দাবি জানান।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পাশাপাশি বিষয়টি তদন্ত করে দ্রুত সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে।

এ ঘটনায় ব্যাংক কর্তৃপক্ষের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ