Views Bangladesh Logo

নির্বাচনে হারের পর প্রথম বড় সমাবেশে মমতা

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর প্রথম বড় রাজনৈতিক সমাবেশ করেছেন তৃণমূল কংগ্রেস নেত্রী ও রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার ২১ জুলাই শহীদ দিবস উপলক্ষে কলকাতার ধর্মতলায় আয়োজিত সমাবেশে তিনি দলের কর্মী-সমর্থকদের উদ্দেশে বক্তব্য দেন।

তবে এবারের শহীদ দিবস ছিল ব্যতিক্রমী। দল ভেঙে তিনটি অংশে বিভক্ত হওয়ায় কলকাতা ও দিল্লিতে পৃথকভাবে তিনটি কর্মসূচি পালিত হয়। কলকাতা হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী মমতার নেতৃত্বে একাংশের সমাবেশ হয় বিড়লা তারামণ্ডল এলাকায়, বিদ্রোহী নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের অংশ মেয়ো রোডে কর্মসূচি পালন করে এবং কাকলি ঘোষ দস্তিদারের নেতৃত্বাধীন অংশ এনসিপিআইয়ের ব্যানারে দিল্লির রাজঘাটে শহীদ দিবস পালন করে।

সমাবেশে মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন, তার নেতৃত্বাধীন অংশই আসল তৃণমূল কংগ্রেস। তিনি অভিযোগ করেন, দলের যেসব নেতা বিজেপিতে যোগ দিয়েছেন, তারা দলকে ছেড়ে চলে গেছেন এবং ভবিষ্যতে ফিরে আসতে চাইলে তাদের আর দলে নেওয়া হবে না। বিজেপির বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসা, মামলা ও ভোট লুটের অভিযোগ তুলে তিনি বলেন, আন্দোলন চলবে এবং দলকে দমিয়ে রাখা যাবে না। সংখ্যালঘুদের নিরাপত্তার বিষয়েও তিনি সরব হয়ে কর্মীদের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

অন্যদিকে, মেয়ো রোডে অনুষ্ঠিত সমাবেশে বিদ্রোহী নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে দলের কর্মীরা যথাযথ মর্যাদা পাননি। তিনি দলকে স্বৈরতান্ত্রিক নেতৃত্বের হাত থেকে মুক্ত করার আহ্বান জানিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করেন। এদিকে জাতীয় কংগ্রেসও একই দিন কলকাতার শহীদ মিনার প্রাঙ্গণে পৃথকভাবে শহীদ দিবসের কর্মসূচি পালন করে।


মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ