ভোট গণনায় অনিয়মের অভিযোগ মমতার
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা চলাকালীন প্রাথমিক ফলাফলে বড় ব্যবধানে এগিয়ে রয়েছে বিজেপি। মোট ২৯৪টি আসনের মধ্যে ১৯৩টিতে এগিয়ে আছে দলটি। অন্যদিকে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে ৯৪টি আসনে।
এমন পরিস্থিতিতেও আত্মবিশ্বাসী অবস্থান নিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি। তিনি দলের কর্মীদের মনোবল ধরে রাখার আহ্বান জানিয়েছেন।
সোমবার দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক ভিডিও বার্তায় মমতা ব্যানার্জি অভিযোগ করেন, ভোট গণনায় অনিয়ম করা হচ্ছে এবং ফলাফল প্রকাশে ধীরগতি দেখানো হচ্ছে। তার দাবি, অনেক জায়গায় দুই থেকে তিন রাউন্ড গণনার পর প্রায় শতাধিক স্থানে ভোট গণনা বন্ধ রাখা হয়েছে।
তিনি আরও অভিযোগ করেন, কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করে তৃণমূলের ওপর চাপ সৃষ্টি করা হচ্ছে এবং নির্বাচন কমিশন পক্ষপাতমূলক আচরণ করছে।
মমতা ব্যানার্জি দলের নেতাকর্মীদের উদ্দেশে বলেন, কোনোভাবেই গণনাকেন্দ্র ছেড়ে যাওয়া যাবে না এবং শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে।
তিনি বলেন, মন খারাপ করার কিছু নেই। সূর্যাস্তের পর আপনারাই জিতবেন। ওয়েট অ্যান্ড সি।
সবশেষে তিনি বলেন, আপনারা কেউ ভয় পাবেন না। আমরা বাঘের বাচ্চার মতো লড়াই করে যাব।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে