নিউইয়র্ক ফ্যাশন উইকের শো-স্টপার হলেন প্রিয়তী
‘মিজ আয়ারল্যান্ড’ মাকসুদা আক্তার প্রিয়তী সম্প্রতি বিশ্ববিখ্যাত নিউইয়র্ক ফ্যাশন উইকে শো-স্টপার হিসেবে অংশ নিয়েছেন।
মিলানের আন্তর্জাতিক ডিজাইনার চোনা বাকাওকোর নকশা করা পোশাক পরিধান করে এতে হাজির হন প্রিয়তী।
শো-স্টপার হওয়া মানেই শুধু শেষপর্যন্ত হাঁটা নয়; এটি ডিজাইনারের পুরো ভিশনকে জীবন্ত করা। অন্যদিকে, ডিজাইনার চোনা বাকাওকো তাঁর ব্যতিক্রমী নকশা এবং গ্লোবাল ফ্যাশনে নতুন ধারা তৈরির জন্য সুপরিচিত। তাঁর জীবন ও কাজের ওপর নির্মিত ডকুমেন্টারি ‘চেইসিং চোনা’ ইতিমধ্যেই ফ্যাশন ও মিডিয়ার আলোচনার কেন্দ্রে। তাঁকেই উপস্থাপন করেন বাংলাদেশি এ মডেল।
প্রিয়তী জানালেন, এই শো-স্টপার ভূমিকায় সেই আন্তর্জাতিক ভিশনের অংশ হওয়া সত্যিই বিশেষ সম্মানের।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে