Views Bangladesh Logo

আলজেরিয়ার বিদায়ের পর অবসরের ঘোষণা মাহরেজের

Sports Desk

ক্রীড়া ডেস্ক

মাঝপথে এসে পড়েছে ২০২৬ ফুটবল বিশ্বকাপ। শেষ বত্রিশ গড়িয়ে শুরুর পথে শেষ ষোলোও। আজ শেষ বত্রিশেই বিদায়ঘণ্টা বেজে গেছে আলজেরিয়ার। আর দলের বিদায়ের সঙ্গে সঙ্গে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন অধিনায়ক রিয়াদ মাহরেজ।

টরন্টোতে আজ সকালে অনুষ্ঠিত শেষ বত্রিশের ম্যাচে সুইজারল্যান্ডের কাছে ২-০ গোলে হেরে যায় আলজেরিয়া। দলের আগেভাগে বিদায়ের পর সম্প্রচারক বিন স্পোর্টসকে মাহরেজ বলেন, ‘দেশের হয়ে এটাই ছিল আমার শেষ ম্যাচ।’

২০১৪ থেকে ২০২৬—দীর্ঘ এক যুগের আন্তর্জাতিক ক্যারিয়ারে আলজেরিয়ার জার্সিতে ১১৯ ম্যাচ খেলেছেন মাহরেজ। গোল করেছেন ৪০টি, অ্যাসিস্ট করেছেন ৪৫ গোলে। এর মধ্যে এবারের বিশ্বকাপেই অস্ট্রিয়ার বিপক্ষে করেছেন জোড়া গোল। গ্রুপ পর্বের সেই ম্যাচে ৯০ মিনিটের পর যোগ করা সময়ের তৃতীয় মিনিটে গোল করে আলজেরিয়াকে প্রায় জিতিয়েই দিয়েছিলেন তিনি। কিন্তু একেবারে শেষ মুহূর্তে গোল করে অস্ট্রিয়াকে সমতায় ফেরান ফরোয়ার্ড সাশা কালাইদজিচ।

অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচটি ৩-৩ গোলে ড্র হওয়ায় ‘জে’ গ্রুপ থেকে তৃতীয় হয়ে শেষ বত্রিশে পৌঁছেছিল আলজেরিয়া। সেখানেই আজ থেমে গেল তাদের যাত্রা।

অন্যদিকে আলজেরিয়াকে হারিয়ে শেষ ষোলোয় পৌঁছে ইতিহাস গড়েছে সুইজারল্যান্ড। ম্যাচের ১০ ও ৪৬ মিনিটে গোল দুটি করেন ব্রিল এমবলো ও ডান এনদয়ে। এই জয়ে দীর্ঘ ৭২ বছর পর বিশ্বকাপের নকআউট পর্বের বাধা পেরোল সুইসরা। সবশেষ ১৯৫৪ বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে উঠেছিল সুইজারল্যান্ড।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ