পল্লবীতে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার হলো পুলিশের লুণ্ঠিত অস্ত্র-গুলি
রাজধানীর পল্লবী থানাধীন আলীনগর এলাকা থেকে পুলিশের লুণ্ঠিত অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার ভোরে সাগুফতা হাউজিংয়ের একটি নির্মাণাধীন ভবনে অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করে পল্লবী থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ভবনের দ্বিতীয় তলায় তল্লাশি চালানো হয়। সেখানে একটি ১২ বোর শর্টগান, ২৭ রাউন্ড কার্তুজ, ১০ রাউন্ড চাইনিজ রাইফেলের গুলি এবং দুই রাউন্ড খালি কার্তুজের খোসা পাওয়া যায়।
উদ্ধার হওয়া এসব অস্ত্র পুলিশের লুণ্ঠিত মালামাল বলে প্রাথমিকভাবে নিশ্চিত করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে