Views Bangladesh Logo

শ্যামপুর থানা থেকে লুণ্ঠিত পিস্তল চকবাজারে উদ্ধার

রাজধানীর পুরান ঢাকার চকবাজার এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় পুলিশের একটি লুণ্ঠিত পিস্তল উদ্ধার করেছে র‌্যাব-১০। শনিবার রাত সোয়া ১১টার দিকে লালবাগ কেল্লার মোড়ের জলাপট্টি এলাকায় কাজল মিয়া নামের এক ব্যক্তির তিনতলা ভবনের নিচতলায় থাকা একটি পলিথিন কারখানা থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়।

রোববার র‌্যাব-১০-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কারখানার একটি মেশিনের নিচে পিস্তলটি লুকিয়ে রাখা ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সেটি উদ্ধার করা হয়।

র‌্যাবের দাবি, উদ্ধার হওয়া পিস্তলটি ২০২৪ সালের ৫ আগস্ট সংঘটিত সহিংসতার সময় রাজধানীর শ্যামপুর থানা থেকে লুণ্ঠিত হয়েছিল।

সংস্থাটি জানিয়েছে, প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধার করা পিস্তলটি সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।

র‌্যাব আরও জানায়, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন এবং অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে তাদের অভিযান অব্যাহত থাকবে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ