Views Bangladesh Logo

২৪ ঘণ্টায় ভারতের দুই রাজ্যে বজ্রপাতের ঘটনায় নিহত ২১

ত ২৪ ঘণ্টায় ভারতের বিহার ও ঝাড়খণ্ড রাজ্যে বজ্রপাতের ঘটনায় অন্তত ২১ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ জুলাই) রাজ্যের মুখ্যমন্ত্রীর দপ্তরের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয় বলে জানিয়েছে হিন্দুস্তান টাইমস।

সংবাদমাধ্যম পিটিআইয়ের তথ্যমতে, সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে নালন্দা জেলায়, সেখানে প্রাণ হারিয়েছেন ৫ জন। দ্বিতীয় অবস্থানে রয়েছে বৈশালি জেলা, যেখানে মারা গেছেন ৪ জন। ব্যাংকা ও পাটনা জেলায় দুজন করে নিহত হয়েছেন। এছাড়া শেখপুরা, নওয়াদা, জাহানাবাদ, ঔরঙ্গাবাদ, জামুই এবং সমস্তিপুর জেলায় একজন করে নিহত হয়েছেন।

এ ঘটনার পর বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার শোক প্রকাশ করেছেন এবং নিহতদের প্রত্যেক পরিবারকে ৪ লাখ রুপি অনুদান দেয়ার ঘোষণা দিয়েছেন। এর পাশাপাশি তিনি রাজ্যের সাধারণ মানুষকে সতর্ক থাকার এবং বজ্রপাত কিংবা দুর্যোগপূর্ণ আবহাওয়ার সময় প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন।

এদিকে ঝাড়খণ্ডের সিমডেগা জেলায় বৃহস্পতিবার বজ্রপাতজনিত ঘটনায় দুজন নিহত এবং একজন আহত হওয়ার খবর পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ