Views Bangladesh Logo

ড্যাপ বাস্তবায়নে অগ্রগতি না থাকায় রাজউক চেয়ারম্যানসহ তিনজনকে আইনি নোটিশ

ঢাকায় পরিকল্পিত নগরায়ণের লক্ষ্যে প্রণীত বিস্তারিত অঞ্চল পরিকল্পনা (ড্যাপ) বাস্তবায়নে দৃশ্যমান অগ্রগতি না থাকায় রাজউক চেয়ারম্যান এবং সরকারের দুই সচিবকে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

রোববার (১২ জুলাই) সুপ্রিম কোর্টের আইনজীবী ইলিয়াস আলী মণ্ডল জনস্বার্থে এ নোটিশ ডাকযোগে পাঠান।

নোটিশপ্রাপ্তরা হলেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব এবং রাজউকের চেয়ারম্যান।

নোটিশে বলা হয়েছে, ড্যাপ অনেক আগেই প্রণয়ন ও আনুষ্ঠানিকভাবে গৃহীত হলেও এর বাস্তবায়নে দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে রাজধানীতে অপরিকল্পিত ও অবৈধ স্থাপনা নির্মাণ অব্যাহত রয়েছে।

এতে আরও উল্লেখ করা হয়, এক মাসের মধ্যে সন্তোষজনক ব্যবস্থা গ্রহণ না করলে এ বিষয়ে হাইকোর্টে রিট আবেদন করা হবে।

আইনজীবী ইলিয়াস আলী মণ্ডল বলেন, জনগণের অর্থ ব্যয়ে প্রণীত ড্যাপের বর্তমান বাস্তবায়ন পরিস্থিতি জানতে এবং এর অগ্রগতি নিশ্চিত করতেই নোটিশ পাঠানো হয়েছে। তার দাবি, ড্যাপ বাস্তবায়নে দীর্ঘসূত্রতার কারণে ছোট ছোট উন্নয়ন প্রকল্পও স্থবির হয়ে পড়েছে এবং সাধারণ মানুষের দুর্ভোগ বাড়ছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ