ইরানের রাষ্ট্রদূতকে লেবানন ছাড়তে বলেছে বৈরুত
আগামী ২৯ মার্চের মধ্যে লেবাননে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মোহাম্মদ রেজা শেইবানিকে দেশ ছাড়তে বলেছে বৈরুত। মঙ্গলবার (২৪ মার্চ) লেবাননের পররাষ্ট্র মন্ত্রণালয় এ কথা জানিয়েছে।
লেবানন সরকার বলেছে, ইরান কূটনৈতিক শিষ্টাচার ও দুই দেশের মধ্যে প্রতিষ্ঠিত প্রোটোকল ভেঙেছে।
লেবানন সরকার সাধারণত এমন ভাষা ব্যবহার করে লেবাননের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের বিষয়টি বোঝাতে; বিশেষ করে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রতি ইরানের সমর্থনের বিষয়টির প্রতি ইঙ্গিত দিয়ে।
এ ছাড়া ইরানে নিযুক্ত নিজেদের রাষ্ট্রদূতকে ডেকে পাঠিয়েছে লেবানন সরকার।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে