তারেক রহমানের পক্ষে নির্বাচনী প্রচারে নামলেন ছোট ভাই কোকো’র স্ত্রী
তারেক রহমানের পক্ষে নির্বাচনী প্রচারে নেমেছেন ছোট ভাই প্রয়াত আরাফাত রহমান কোকো’র সহধর্মিণী সৈয়দা শর্মিলা রহমান সিঁথি।
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সারাদেশে দিনরাত নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
সারাদেশে প্রচারণায় অংশ নিতে গিয়ে ঢাকা–১৭ সংসদীয় আসনে সরাসরি প্রচারণায় উপস্থিত থাকতে পারছেন না তারেক রহমান। তাই এবার নির্বাচনী প্রচারে বড় ভাইয়ের পক্ষে নামলেন ছোট ভায়ের সহধর্মিণী সৈয়দা শর্মিলা রহমান সিঁথি।
শনিবার (৩১ জানুয়ারি) বিকালে রাজধানীর শাহাজাদপুর সুবাস্তু নজর ভ্যালি মার্কেটের সামনে থেকে তিনি গণসংযোগ ও লিফলেট বিতরণ শুরু করেন। পরে গুলশান এলাকার ডিএনসিসি মার্কেটের দোকানগুলিতে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন।
প্রচারণার সময় শর্মিলা রহমান সিঁথি বলেন, 'আজ আমি ভাইয়ার (তারেক রহমান) জন্য এসেছি। আপনারা সবাই ভাইয়ার জন্য দোয়া করবেন আর ভাইয়াকে একটা ভোট দেবেন।'
এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা ব্যারিস্টার নাসির উদ্দিনের স্ত্রী ব্যারিস্টার মেহেনাজ মান্নান এবং স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
উল্লেখ্য, ঢাকা–১৭ আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচন করছেন তারেক রহমান। এছাড়া তিনি বগুড়া–৬ সংসদীয় আসন থেকেও বিএনপি মনোনীত প্রার্থী।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে