Views Bangladesh Logo

পেলের ৬৮ বছরের পুরোনো রেকর্ডে ভাগ বসালেন লামিনে ইয়ামাল

Sports Desk

ক্রীড়া ডেস্ক

স্পেন-সৌদি আরব ম্যাচের ১১ মিনিটে গোল করে বিশ্বকাপে নিজের প্রথম গোলের দেখা পান লামিনে ইয়ামাল। আর সেই গোলেই ছুঁয়ে ফেলেন এক ঐতিহাসিক মাইলফলক।

বিশ্বকাপের ইতিহাসে ১৮ বছর বা তার কম বয়সী কোনো খেলোয়াড় হিসেবে ম্যাচের প্রথম গোল করার কীর্তি এতদিন ছিল শুধু একজনের দখলে। ১৯৫৮ বিশ্বকাপে ওয়েলসের বিপক্ষে ১৭ বছর বয়সে ব্রাজিলের হয়ে ম্যাচের প্রথম গোল করেছিলেন কিংবদন্তি পেলে। দীর্ঘ ৬৮ বছর পর পেলের সেই অনন্য রেকর্ডে ভাগ বসালেন ১৮ বছর বয়সী লামিনে ইয়ামাল।

এবারের বিশ্বকাপে এটাই ছিল ইয়ামালের প্রথমবার শুরুর একাদশে সুযোগ পাওয়া। আর শুরু থেকেই মাঠে নেমে মাত্র ১০ মিনিটের মধ্যে গোল করে নিজের উপস্থিতি জানান দেন বার্সেলোনার এই তরুণ তারকা।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ