Views Bangladesh Logo

বিশ্বকাপে দ্রুততম খেলোয়াড় নির্বাচিত হলেন কিলিয়ান এমবাপ্পে

Sports Desk

ক্রীড়া ডেস্ক

২০২৬ ফিফা বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সের ধারাবাহিকতায় এবার টুর্নামেন্টের দ্রুততম ফুটবলার হিসেবে স্বীকৃতি পেলেন ফ্রান্সের তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপে। ফিফার প্রকাশিত সর্বোচ্চ গতির তালিকায় ঘণ্টায় ৩৭.৬১ কিলোমিটার বেগে দৌড়ে সবার ওপরে জায়গা করে নিয়েছেন তিনি।

স্পেনের কাছে সেমিফাইনালে ২-০ গোলে হেরে বিশ্বকাপের ফাইনালে উঠতে না পারলেও তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে জোড়া গোল করেন এমবাপে। যদিও ম্যাচটি ৬-৪ ব্যবধানে হেরে যায় ফ্রান্স, তবু সেই দুই গোলের সুবাদে টুর্নামেন্টে তার মোট গোলসংখ্যা দাঁড়ায় ১০-এ। এতে তিনি নিশ্চিত করেন গোল্ডেন বুট।

একই সঙ্গে বিশ্বকাপে নিজের মোট গোলসংখ্যা ২২-এ নিয়ে গিয়ে আর্জেন্টিনার লিওনেল মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার আসনেও উঠে আসেন এই ফরাসি ফরোয়ার্ড। এবার ব্যক্তিগত অর্জনের তালিকায় যোগ হলো আরও একটি সম্মান।

সর্বোচ্চ গতির তালিকায় এমবাপের পরেই আছেন সুইডেনের অ্যান্থনি এলাঙ্গা। তার সর্বোচ্চ গতি ছিল ঘণ্টায় ৩৭.১৬ কিলোমিটার। তৃতীয় স্থানে রয়েছেন নেদারল্যান্ডসের ডিফেন্ডার মিকি ফন দে ফেন, যার গতি ছিল ঘণ্টায় ৩৬.৭৭ কিলোমিটার। তালিকার চতুর্থ স্থানে জায়গা পেয়েছেন অস্ট্রেলিয়ার জর্ডান বস (৩৬.৬৭ কিলোমিটার), আর পঞ্চম স্থানে আছেন নরওয়ের স্ট্রাইকার আর্লিং হালান্ড, যার সর্বোচ্চ গতি ছিল ঘণ্টায় ৩৬.৫২ কিলোমিটার। শীর্ষ দশে ফ্রান্সের আরও দুই ফুটবলার রয়েছেন। ব্র্যাডলি বার্কোলা ঘণ্টায় ৩৬.৩২ কিলোমিটার গতিতে সপ্তম এবং থিও হার্নান্দেজ ঘণ্টায় ৩৬.১৭ কিলোমিটার গতিতে নবম স্থানে অবস্থান করছেন।

গোল করার দক্ষতার পাশাপাশি বিস্ময়কর গতি দিয়েও পুরো বিশ্বকাপজুড়ে প্রতিপক্ষের রক্ষণভাগে আতঙ্ক ছড়িয়েছেন এমবাপে। টুর্নামেন্ট শেষে ব্যক্তিগত অর্জনের তালিকায় গোল্ডেন বুটের সঙ্গে দ্রুততম খেলোয়াড়ের স্বীকৃতিও যোগ হওয়ায় আরও সমৃদ্ধ হলো তার বিশ্বকাপ অধ্যায়।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ