Views Bangladesh Logo

যুক্তরাষ্ট্র–ইসরায়েলি হামলায় আহত হয়ে মারা গেছেন খামেনির স্ত্রী

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির স্ত্রী মনসুরেহ খোজাস্তেহ বাঘেরজাদেহ যুক্তরাষ্ট্র–ইসরায়েলের যৌথ হামলায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে রয়টার্স এ তথ্য জানিয়েছে।

এর আগে ওই হামলায় খামেনির মেয়ে, জামাতা, নাতি ও পুত্রবধূ নিহত হন। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় আয়াতুল্লাহ আলি খামেনি নিজেও নিহত হন।

এদিকে খামেনির হত্যার প্রতিশোধ হিসেবে ইরান মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ঘাঁটি ও ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা অব্যাহত রেখেছে।

ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) দাবি করেছে, তারা ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয়েও হামলা চালিয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ