ইরানের নতুন সর্বোচ্চ নেতা হলেন মোজতবা খামেনি
ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত হয়েছেন আয়াতুল্লাহ আলি খামেনির ছেলে মোজতবা খামেনি। বুধবার এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল।
প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির প্রভাবশালী সামরিক বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের চাপে বিশেষজ্ঞ পরিষদ (অ্যাসেম্বলি অব এক্সপার্টস) মোজতবাকে সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করেছে।
মাশহাদে দাফন করা হবে খামেনিকে
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহত ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে দেশটির পবিত্র শহর মাশহাদে দাফন করা হবে। বুধবার এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা ফার্স নিউজ।
৮৬ বছর বয়সী খামেনির ওপর গত শনিবার সকালে হামলা চালানো হয়। মৃত্যুর আগ পর্যন্ত টানা ৩৬ বছর তিনি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে দায়িত্ব পালন করেন।
খামেনির জন্মও মাশহাদে। শহরটির ইমাম রেজা মাজার ইরানিদের কাছে অত্যন্ত পবিত্র স্থান। জানা গেছে, মৃত্যুর আগে তিনি ইচ্ছা প্রকাশ করে গিয়েছিলেন, যেন তাকে মাশহাদের ইমাম রেজা মাজারেই সমাহিত করা হয়।
সূত্র: ইরান ইন্টারন্যাশনাল

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে