Views Bangladesh Logo

খামেনির কন্যা, জামাতা, পুত্রবধূ ও নাতি নিহত

ইরানজুড়ে শনিবার (২৮ ফেব্রুয়ারি) থেকে অতর্কিত হামলা শুরু করেছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ইরানে সরকার পরিবর্তন না হওয়া পর্যন্ত এই অভিযান চলবে।

গতকাল থেকেই জল্পনা ছড়িয়ে পড়ে যে ইসরায়েল–যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হয়েছেন। রোববার ইরানি গণমাধ্যম খামেনির মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে।

এর আগে ইরানের রাষ্ট্রীয় মিডিয়ার খবরে বলা হয়, হামলায় খামেনির কন্যা, জামাতা ও নাতি নিহত হয়েছেন। এছাড়া বিপ্লবী গার্ড–সংশ্লিষ্ট ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, তার এক পুত্রবধূও ওই হামলায় প্রাণ হারিয়েছেন।

ওদিকে, বিবিসির মিডিয়া পার্টনার সিবিএস নিউজ গোয়েন্দা ও সামরিক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, হামলায় প্রায় ৪০ জন ইরানি কর্মকর্তা নিহত হয়েছেন।

খামেনি নিহত হওয়ার ঘটনায় দেশে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ