Views Bangladesh Logo

ঢাকা বিশ্ববিদ্যালয়ে খামেনির গায়েবানা জানাজা

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির গায়েবানা জানাজা ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১ মার্চ) রাত সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরে এ জানাজা অনুষ্ঠিত হয়। ইমামতি করেন ডাকসুর ভিপি আবু সাদিক কায়েম।

জানাজা শেষে ডাকসুর নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি ভিসি চত্বর থেকে শুরু হয়ে হলপাড়া ঘুরে টিএসসির সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময় ডাকসু নেতারা বলেন, পৃথিবীর যেখানেই গণমানুষের অধিকার প্রতিষ্ঠার চেষ্টা হয়েছে, সেখানেই আমেরিকা হস্তক্ষেপ করেছে।

ইরানের ইসলামী বিপ্লবকে তারা সারা বিশ্বের জন্য একটি ‘রোল মডেল’ হিসেবে উল্লেখ করেন। একটি দেশের সর্বোচ্চ নেতাকে লক্ষ্য করে হামলাকে তারা অগণতান্ত্রিক আচরণ বলেও মন্তব্য করেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ