খামেনির শোক অনুষ্ঠান স্থগিত
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শোক অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। বুধবার সন্ধ্যা থেকে শোক অনুষ্ঠান শুরু হওয়ার কথা ছিল। খবর ফার্স নিউজ এজেন্সির।
সিএনএনের প্রতিবেদন অনুযায়ী জানা গেছে, বুধবার রাত ১০টা থেকে তিন রাতব্যাপী শোক অনুষ্ঠান শুরু হওয়ার কথা ছিল তবে লক্ষাধিক মানুষের উপস্থিতি এবং যথাযথ অবকাঠামো নিশ্চিত করার প্রয়োজনের কারণে অনুষ্ঠানটি স্থগিত করা হয়েছে। কোন সময়ে এই শোক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে তা এখনও জানানো হয়নি।
তবে তেহরানের ইসলামিক প্রচার সমন্বয় সংস্থার প্রধান হজ্জাতুল ইসলাম সৈয়দ মহসেন মাহমুদী জানান, তেহরানের বিভিন্ন স্কোয়ারে আয়োজন করা তিন দিনের জাতীয় শোক চলবে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে