Views Bangladesh Logo

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনি নিহত

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহত হয়েছেন। আজ রোববার (১ মার্চ) ইরানি গণমাধ্যম তার মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে। খামেনির মৃত্যুতে ইরানে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।

বার্তাসংস্থা ফার্স নিউজ, তাসনিম ও ইরানের জাতীয় সংবাদমাধ্যম ইরনায় তার মৃত্যুর সংবাদ জানানো হয়েছে।

ফার্স নিউজের খবরে বলা হয়েছে, শনিবার ভোরে নিজ দপ্তরে “দায়িত্ব পালনরত অবস্থায়” খামেনি নিহত হন।

এর আগে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন বলে দাবি করেন। বাংলাদেশ সময় রোববার মধ্যরাতে সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে একটি পোস্ট করেন মার্কিন প্রেসিডেন্ট, যেখানে তিনি বলেন, ‘ইতিহাসের সবচেয়ে নিষ্ঠুর ব্যক্তি খামেনি নিহত।’

উল্লেখ্য, গতকাল (শনিবার) সকালে তার প্রাসাদকে লক্ষ্য করে যৌথ হামলা চালায় ইসরায়েলি ও মার্কিন সেনারা। এই হামলার জবাবে ইসরায়েলসহ মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্য করে হামলা চালায় ইরান।

এরপর রাতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু প্রথমে খামেনির মৃত্যুর তথ্য জানান। পরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও একই দাবি করেন। তবে শুরুতে ইরানের পক্ষ থেকে বিষয়টি স্বীকার করা হয়নি। অবশেষে আজ সকালে দেশটি জানিয়েছে, তাদের প্রধান ধর্মীয় নেতা প্রাণ হারিয়েছেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ