খালেদা জিয়ার সকল ব্যাংক অ্যাকাউন্ট সচল
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সব ব্যাংক হিসাব সচল করা হয়েছে।
সোমবার (১৯ আগস্ট) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেন্দ্রীয় গোয়েন্দা শাখা (সিআইসি) থেকে এ বিষয়ে একটি চিঠি বাংলাদেশ ব্যাংক বরাবর পাঠানো হয়েছে।
জানা গেছে, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে পরামর্শ করার পর এনবিআরের নবনিযুক্ত চেয়ারম্যান আবদুর রহমান খান এ সিদ্ধান্ত দিয়েছেন।
বিগত কয়েকদিন ধরে রাজস্ব বোর্ড খালেদা জিয়ার ব্যাংক অ্যাকাউন্ট সচলের জন্য কাজ করে আসছিল। তবে কয়টি অ্যাকাউন্ট সচল করা হয়েছে এবং অ্যাকাউন্ট কী পরিমাণ অর্থ আছে সে ব্যাপারে পরিষ্কার কিছু জানায়নি রাজস্ব বিভাগ।
উল্লেখ্য, ২০০৭ সালে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ফখরুদ্দিন তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব নেওয়ার পর শেখ হাসিনা এবং খালেদা জিয়ার অ্যাকাউন্ট জব্দ করার নির্দেশ দেন। পরে আওয়ামী লীগ ক্ষমতায় এলে শেখ হাসিনার ব্যাংক অ্যাকাউন্ট সচল হলেও এতদিন বন্ধ ছিল খালেদা জিয়ার অ্যাকাউন্ট।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে