রাতে ভার্চুয়ালি ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন খালেদা জিয়া-তারেক রহমান
সাত বছর পর এবার পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। জিয়া পরিবারের অন্যান্য সদস্যরাও দীর্ঘ সময় পর পরিবারের অভিভাবককে কাছে পেয়ে আনন্দিত।
কয়েক হাজার মাইল দূরে থাকলেও রাতে দলীয় নেতাদের সঙ্গে খালেদা জিয়া ও তারেক রহমান ভার্চুয়ালি ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন বলে জানা গেছে।
এ প্রসঙ্গে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সোমবার রাত ৮টায় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে শুভেচ্ছা বিনিময় করবেন। এ সময় উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব এবং স্থায়ী কমিটির সদস্যরা।
এদিকে সকাল সাড়ে ১১টার দিকে জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন করবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলটির স্থায়ী কমিটির জ্যেষ্ঠ নেতারা এবং ঢাকা মহানগর বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতারা।
এ ছাড়াও শায়রুল কবির খান জানান, বিকেল সাড়ে ৪টায় প্রধান উপদেষ্টার আমন্ত্রণে বিএনপি মহাসচিব, স্থায়ী কমিটির সদস্যরা, যুগপৎ আন্দোলন ও জোটের শরিক দলগুলোর নেতারা অংশগ্রহণ করবেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে