হাসপাতালে নেওয়া হলো খালেদা জিয়াকে
কিছু জরুরি পরীক্ষা-নিরীক্ষার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে।
বুধবার দিবাগত রাত একটা ৪০ মিনিটের দিকে তাঁকে হাসপাতালে নেওয়া হয়।
বিএনপির মিডিয়া সেল সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী শারীরিক কিছু জরুরি পরীক্ষা-নিরীক্ষার জন্য তাঁকে গুলশানের বাসা ফিরোজা থেকে এভারকেয়ার হাসপাতাল নেওয়া হয়েছে।
প্রায় দেড় মাস হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর গত ২১ আগস্ট সন্ধ্যায় গুলশানের বাসায় ফেরেন বিএনপির চেয়ারপারসন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে