Views Bangladesh Logo

কালশী বস্তির আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর মিরপুরের কালশী বস্তিতে লাগা ভয়াবহ আগুন প্রায় দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।

সোমবার (২৫ মে) রাত ৯টা ২৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে।

ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। তবে এখন পর্যন্ত আগুন লাগার কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ কিংবা হতাহতের বিষয়ে কোনো তথ্য জানানো হয়নি।

ফায়ার সার্ভিস জানায়, সন্ধ্যা সাড়ে ৭টার কিছু আগে কালশী বস্তিতে আগুন লাগার খবর পাওয়া যায়। প্রথমে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। পরে পরিস্থিতি জটিল হয়ে উঠলে পর্যায়ক্রমে আরও ইউনিট যুক্ত করা হয়।

শেষ পর্যন্ত ১৫টি ইউনিটের টানা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ