Views Bangladesh Logo

এপস্টাইনের ফাইলে নাম থাকা শত শত বিশিষ্ট ব্যক্তির তালিকা প্রকাশ

শনিবার বিচার বিভাগ কংগ্রেসকে দোষী সাব্যস্ত যৌন অপরাধী জেফ্রি এপস্টাইনের তদন্তের সাথে সম্পর্কিত লক্ষ লক্ষ ফাইলের মধ্যে "রাজনৈতিকভাবে উন্মুক্ত ব্যক্তিদের" তালিকা পাঠিয়েছে।


জেফ্রি এপস্টাইন। এ নামটি এখন যুক্তরাষ্ট্রকে বিশ্বজুড়ে আলোচোনার কেন্দ্রবিন্দুতে পরিণত করেছে। খোদ প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই এ নিয়ে বেশ নাজেহাল অবস্থায় রয়েছেন। সমালোচনো যেন তার পিছুই ছাড়ছে না। বয়স পার হয়ে যাচ্ছে কিন্তু পাপ যেন খন্ডাচ্ছে না। এরই মাঝে গেল শনিবার এপস্টাইন ফাইলে উল্লেখিত বিভিন্ন অপ-কর্মে জড়িত একশরও বেশি রাজনৈতিক ব্যক্তিদের একটি তালিকা কংগ্রেসকে পাঠিয়েছে দেশটির বিচারবিভাগ। এরপর বিচারবিভাগও তীব্র সমালোচনার মুখে পড়েছে।

ছয় পৃষ্ঠার এই চিঠিটি ডেপুটি অ্যাটর্নি জেনারেল টড ব্লাঞ্চের স্বাক্ষরিত এবং হাউস এবং সিনেট বিচার বিভাগীয় কমিটির শীর্ষ সদস্যদের উদ্দেশ্যে সম্বোধন করা হয়েছে। চিঠিতে অনেক বিশিষ্ট ব্যক্তির নাম রয়েছে তবে তাদের সঙ্গে এপস্টাইনের সম্পর্ক কতটা গভীর ছিল তা নির্দিষ্ট করে বলা হয়নি।

কংগ্রেস কর্তৃক পাস হওয়া এপস্টাইন ফাইলস ট্রান্সপারেন্সি অ্যাক্টের কারণেই বিচারবিভাগ তালিকাটি তৈরি করতে বাধ্য হয়েছে। বিশেষ সূত্রে জানা গেছে, এপস্টাইনের সঙ্গে তালিকায় থাকা কিছু ব্যক্তির সম্পর্ক বেশ গভীর ছিল, যার সুস্পষ্ট প্রমাণও রয়েছে। আবার এমন ব্যক্তিদের নামও রয়েছে যারা কখনও এপস্টাইনের সঙ্গে ব্যক্তিগতভাবে যোগাযোগ করেনি কিন্তু সুবিধা গ্রহণ করেছে। তালিকায় রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প, প্রাক্তন রাষ্ট্রপতি বিল ক্লিনটন, প্রাক্তন ট্রাম্প উপদেষ্টা স্টিভ ব্যানন, প্রাক্তন হোয়াইট হাউস কাউন্সেল ক্যাথি রুয়েমলার, বিলিয়নেয়ার ব্যবসায়ী লেস ওয়েক্সনার এবং সরকারি কর্মকর্তাদের পাশাপাশি প্রিন্সেস ডায়ানা, এলভিস প্রিসলি এবং মাইকেল জ্যাকসনের মতো মারা যাওয়া সাংস্কৃতিক আইকনদের নামও অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে এপস্টাইন এবং তার সহযোগী ঘিসলাইন ম্যাক্সওয়েল ছাড়া তালিকার অন্য কাউকে এপস্টাইনের অপরাধের সাথে জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত করা হয়নি।

এদিকে, এপস্টাইন ফাইলস ট্রান্সপারেন্সি অ্যাক্ট বিধিমালার প্রতিনিধি রো খান্না বলেছেন, আসল অপরাধী এবং কেবল ইমেইলে উল্লেখিত নাম একসঙ্গে মিশিয়ে ৩০০ জনেরও বেশি ব্যক্তির তালিকা প্রকাশ করে বিচারবিভাগ উদ্দেশ্যমূলকভাবে জল ঘোলা করছে"।

লক্ষ লক্ষ প্রকাশিত নথিতে নাম এবং বিবরণের অসঙ্গতিপূর্ণ সংশোধনের জন্য ফাইলগুলি প্রকাশের পর থেকে এপস্টাইনের ভুক্তভোগী এবং কংগ্রেস সদস্যদের কাছ থেকে তীব্র সমালোচনার মুখে পড়েছে বিচারবিভাগ। কংগ্রেসের কিছু সদস্য যারা আগে নথিগুলির অসম্পাদিত সংস্করণ দেখেছিলেন, তারা পরে বলেছিলেন বিচার বিভাগ ক্ষমতাশালী ব্যক্তিদের রক্ষা করছে, এবং এজন্য তারা ফাইলগুলিতে থাকা অতিরিক্ত নামগুলো যেগুলো আসলে কোনোভাবেই সম্পর্কিত নয় সেগুলো অসম্পাদিত রেখেই প্রকাশ করা হচ্ছে।

বিশ্বজুড়ে অনেক প্রভাবশালী ক্ষমতাবান রাষ্ট্রনায়কদের রাতের ঘুম কেড়ে নিয়েছে এই এপস্টাইন ফাইলস। সামনের দিনগুলোতে কি অপেক্ষা করছে সেটা ভেবে ভীত অনেকেই। এখন দেখার বিষয় কোথাকার জল কোথায় গড়ায়, কার হাঁড়ির তলার খবর কীভাবে বের হয়ে আসে, সামনের চেহারা কি আসলেই মুখ নাকি মুখোশ।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ