Views Bangladesh Logo

বিদেশ সফরকালে প্রধান বিচারপতির দায়িত্বে মো. আশফাকুল ইসলাম

প্রধান বিচারপতির বিদেশ সফরকালে তার দায়িত্ব পালন করবেন আপিল বিভাগের সিনিয়র বিচারপতি মো. আশফাকুল ইসলাম।

আজ বৃহস্পতিবার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী মালয়েশিয়া ও সিঙ্গাপুর সফরে থাকবেন। তার অনুপস্থিতিতে ৯ এপ্রিল থেকে ১৬ এপ্রিল ২০২৬ পর্যন্ত, অথবা তিনি পুনরায় দায়িত্ব না নেওয়া পর্যন্ত, আপিল বিভাগের প্রবীণতম বিচারপতি মো. আশফাকুল ইসলাম প্রধান বিচারপতির কার্যভার পালন করবেন। সংবিধানের ৯৭ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি এ বিষয়ে অনুমোদন দিয়েছেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ