Views Bangladesh Logo

বিশ্বের ১০০ তরুণ নেতার তালিকায় জাবির মুনিয়া

ব্রিটেনভিত্তিক কুইন এলিজাবেথ দ্বিতীয় কমনওয়েলথ ট্রাস্ট (কিউইসিটি) ঘোষিত ‘বিশ্বের ১০০ জন তরুণ নেতা’র তালিকায় স্থান পেয়েছেন মুনিয়া ইসলাম মজুমদার। তিনি টিচ ফর বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব পালন করছেন।

মুনিয়া ইসলাম মজুমদার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের ৩৯তম ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয় থেকে প্রকাশিত এক অভিনন্দন বার্তায় উপাচার্য ড. মোহাম্মদ কামরুল আহসান তাকে এ সাফল্যের জন্য আন্তরিক অভিনন্দন জানান।

অভিনন্দন বার্তায় উপাচার্য বলেন, মুনিয়ার এই আন্তর্জাতিক স্বীকৃতি বিশ্ববিদ্যালয়ের জন্য গৌরবের বিষয়। তার নেতৃত্ব, নিষ্ঠা ও পরিশ্রম দেশের শিক্ষা খাতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে, যা এই অর্জনের মাধ্যমে প্রতিফলিত হয়েছে।

তিনি আরও উল্লেখ করেন, বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে এমন স্বীকৃতি অর্জন শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার উৎস হিসেবে কাজ করবে। পাশাপাশি তিনি মুনিয়া ইসলাম মজুমদারের ভবিষ্যৎ সাফল্য ও সার্বিক মঙ্গল কামনা করেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ