ড. ইউনূসের নেতৃত্বে জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশন, সেক্রেটারি মুগ্ধর ভাই স্নিগ্ধ
ছাত্র-জনতার আন্দোলনে নিহতদের পরিবার ও আহতদের চিকিৎসাসহ দীর্ঘমেয়াদে সহায়তার জন্য ‘জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশন’ গঠন করা হয়েছে।
অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে সভাপতি ও আন্দোলনে নিহত মুগ্ধের ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধকে এ ফাউন্ডেশনের সেক্রেটারি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ কমিটির মোট সদস্য হবে ২১ জন। প্রাথমিকভাবে সাত জন সদস্যের নাম চূড়ান্ত করা হয়েছে। পরে আরও ১৪ জনকে এ কমিটিতে যুক্ত করা হবে।
প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনূসের সভাপতিত্বে বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ কমিটি গঠনের সিদ্ধান্ত হয়।
বৈঠকের পরে ফয়েন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে অন্তবর্তী সরকারের শ্রম ও কর্মসংস্থান এবং যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া এ কথা বলেন।
এর আগে তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা নাহিদ ইসলাম মন্ত্রণালয়ের সভাকক্ষে এ কমিটি গঠনের কথা জানান।
দুই বছরের জন্য গঠিত হওয়া এ কমিটির অন্যান্যরা হলেন, কোষাধক্ষ্য হিসেবে আছেন কাজী ওয়াকার আহমাদ, দপ্তর সম্পাদক হিসেবে আছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা মো. নাহিদ ইসলাম, নির্বাহী সদস্য হিসেবে আছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এস মুরশিদ।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে