বেলিংহাম-কেইনের গোলে এগিয়ে গেল ইংল্যান্ড
পানামার বিপক্ষে ২-০ গোলের লিড নিয়েছে ইংল্যান্ড। প্রথমার্ধে গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধের শুরুতেই জোড়া গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের পকেটে পুরে নেয় থ্রি-লায়ন্সরা।
শনিবার (২৮ জুন) বিশ্বকাপের 'এল' গ্রুপের এই বাঁচা-মরার লড়াইয়ে ম্যাচের ডেডলক ভাঙেন রিয়াল মাদ্রিদ তারকা জুড বেলিংহাম। বিরতি থেকে ফিরেই একটি কর্নার কিক থেকে দারুণ দক্ষতায় বল পানামার জালে ট্যাপ-ইন করেন এই ইংলিশ মিডফিল্ডার। চলতি বিশ্বকাপে এটিই বেলিংহামের প্রথম গোল। এর পাশাপাশি বিশ্বমঞ্চে নিজের ক্যারিয়ারের তৃতীয় গোলের দেখা পেলেন এই তরুণ তুর্কি।
বেলিংহামের গোলের রেশ কাটতে না কাটতেই পানামার রক্ষণভাগকে দ্বিতীয় ধাক্কা দেন অধিনায়ক হ্যারি কেইন, যার ফলে ব্যবধান দাঁড়ায় ২-০।
মতামত দিন