Views Bangladesh Logo

দেশের কল্যাণে কাজ করবে যুবদলের নতুন নেতৃত্ব: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নবগঠিত যুবদল কমিটি সারা দেশে সংগঠনকে আরও শক্তিশালী করবে এবং দেশের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

শনিবার (১৩ জুন) রাজধানীর জিয়া উদ্যানে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন। এদিনই যুবদলের নবগঠিত কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটির প্রথম কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মির্জা ফখরুল বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান তারেক রহমান যুবদলের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দিয়েছেন। এই কমিটির মাধ্যমে যুবদল নতুন উদ্যমে আরও শক্তিশালী সংগঠন হিসেবে গড়ে উঠবে বলে আমরা আশা করি।

তিনি আরও বলেন, দেশের উন্নয়ন ও কল্যাণে তরুণদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যুবদল সেই দায়িত্ব যথাযথভাবে পালন করবে।

মির্জা ফখরুল বলেন, বর্তমান সরকারের একটি গুরুত্বপূর্ণ নীতি হলো তরুণদের সামনে নিয়ে আসা। কারণ তারুণ্যের হাতেই দেশের ভবিষ্যৎ নির্ভর করছে।

তিনি আরও বলেন, তারেক রহমানের নেতৃত্বে যুবদলের নতুন কমিটি দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণে কার্যকর ভূমিকা রাখবে বলে তিনি বিশ্বাস করেন।

শ্রদ্ধা নিবেদন শেষে শহীদ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এ সময় যুবদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না, সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ