Views Bangladesh Logo

জাবির ছাত্রলীগ নেতা শামীম হত্যা মামলায় এক শিক্ষার্থী আটক

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ইতিহাস বিভাগের সাবেক শিক্ষার্থী ও শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ ওরফে শামীম মোল্লা হত্যা মামলায় এই বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জাবির ইংরেজি বিভাগের ৫০তম ব্যাচের শিক্ষার্থী এবং শেখ রাসেল হলের আবাসিক ছাত্র মো. মাহউদুল হাসান রায়হানকে রবিবার (২২ সেপ্টেম্বর) ভোরে গাজীপুরের হোতাপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি জানান, ভোর সাড়ে ৫টার দিকে অভিযান চালিয়ে রায়হানকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তার জিজ্ঞাসাবাদ চলছে।

শামীম হত্যার ঘটনায় গত বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রধান নিরাপত্তা কর্মকর্তা সুদীপ্ত শাহীন বাদী হয়ে ৮ জনের নাম উল্লেখসহ আরও ২০ থেকে ২৫ জনকে অভিযুক্ত করে আশুলিয়া থানায় একটি অভিযোগপত্র দায়ের করেন। অভিযোগপত্রটি বাংলাদেশ দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় মামলা হিসেবে গৃহীত হয়েছে, যার মামলা নং ৪৪/৬০৭।

মামলায় রায়হানকে ৩ নম্বর আসামি করা হয়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ