চলছে রওশনপন্থিদের সম্মেলন
জাতীয় পার্টি ভেঙে ফের নতুন দল গঠন হচ্ছে
জাতীয় পার্টি ভেঙে ফের নতুন দল গঠন করতে সম্মেলনে বসেছেন রওশনপন্থিরা। আজ শনিবার (৯ মার্চ) রাজধানীর রমনা ইনস্টিটিউটের সামনে খোলামাঠে এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।
আজকের এই সম্মেলনে রওশন এরশাদের নেতৃত্বে এক হয়েছেন জাতীয় পার্টি (জাপা) থেকে বহিষ্কৃত নেতারা। রওশন এরশাদ ছাড়াও সম্মেলনে উপস্থিত রয়েছেন জাতীয় পার্টি থেকে অব্যাহতি পাওয়া কাজী ফিরোজ রশীদ, সৈয়দ আবু হোসেন বাবলা ও শফিকুল ইসলাম সেন্টু।
এর আগে জাতীয় পার্টি ভেঙে একই নামে ৫টি দল হয়েছে।
প্রসঙ্গত, ১৯৮৬ সালের ১ জানুয়ারি জাতীয় পার্টির যাত্রা শুরু হয়। এরপর নেতৃত্বের দ্বন্দ্বে অন্তত ছয় ভাগে বিভক্ত হয়েছে দলটি। তারপর থেকে এরশাদ-রওশন ও জি এম কাদের বলয়কেই জাপার মূল ধারা হিসেবে বিবেচনা করা হতো। সাবেক রাষ্ট্রপতি ও সেনা শাসক এরশাদের মৃত্যুর পর থেকেই নেতৃত্ব নিয়ে রওশন, কাদের অর্থাৎ দেবর-ভাবির মধ্যে দ্বন্দ্ব বাড়তে থাকে। যার সব শেষ পরিণতি হচ্ছে আজকের সম্মেলন।
মতামত দিন